শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ মঙ্গলবার (০৫ ডিসেম্বর) বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৯০তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়।

ব্যাংকটির ৫০০ কোটি টাকার বন্ড হবে মুদারাবা ফ্লোটিং রেট, নন-কনভার্টিবল, আনসিকিউরড সাবঅর্ডিনেটেড বন্ড। যার কুপন রেট হবে ৬ থেকে ৯ শতাংশ পর্যন্ত।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে এই বন্ড। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ লাখ টাকা।

আলোচ্য বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে শাহজালাল ইসলামী ব্যাংক টায়ার-টু মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।

বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক লিমিটেড। এছাড়া বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *