আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের শেয়ারবাজার ও বন্ডে বিনিয়োগ ৪৩ কোটি ৬৩ লাখ টাকা। এর বিপরীতে তাঁর ঋণ রয়েছে ৩৩ কোটি টাকার বেশি।

দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সাকিবের হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।

অলরাউন্ডার সাকিব তাঁর হলফনামায় পেশা লিখেছেন ক্রিকেটার। তাঁর শিক্ষাগত যোগ্যতার ঘরে লেখা আছে—বিবিএ। বছরে তাঁর আয় ৫ কোটি ৩২ লাখ টাকা। প্রায় ২৩ লাখ টাকা তিনি আয় করেন ব্যাংক আমানত থেকে।

হলফনামায় অস্থাবর সম্পদ হিসেবে সাকিব ব্যাংকে জমা দেখিয়েছেন ১১ কোটি ৫৬ লাখ ৯৯ হাজার টাকা। এ ছাড়া ২৪ হাজার ২৬১ মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা থাকার তথ্যও সাকিব দিয়েছেন।

হলফনামায় সাকিব বলেছেন, বন্ড, ঋণপত্র ও শেয়ার বাজারে সাকিবের ৪৩ কোটি ৬৩ লাখ টাকা বিনিয়োগ আছে। সোনা আছে ২৫ ভরি। তিনি আসবাবপত্র ও ইলেকট্রনিকসামগ্রী দেখিয়েছেন ১৩ লাখ টাকার।

হলফনামায় জামানতের বিপরীতে সাকিবের ঋণ দেখানো হয়েছে ৩১ কোটি ৯৮ লাখ টাকা। আর ইস্টার্ণ ব্যাংকের কাছে ঋণের অঙ্ক ১ কোটি ৫০ লাখ টাকা।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *