আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৩০ নভেম্বর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। কোম্পানিটির ২৫ কোটি ৬০ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আফতাব অটোমোবাইলস। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৯৯ লাখ ৩৪ হাজার টাকার।

১৯ কোটি ৮৪ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফু-ওয়াং ফুড, ইয়াকিন পলিমার, এমারেল্ড ওয়েল, সেন্ট্রাল ফার্মা, প্যাসিফিক ডেনিমস, ফু-ওয়াং সিরামিক এবং শমরিতা হসপিটাল লিমিটেড।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *