আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২৭ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ২৯০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে মুন্নু এগ্রো এন্ড জেনারেল মেশিনারি লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন মুন্নু এগ্রোর শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ৪০ টাকা ৫০ পয়সা বা ৭.৪৯ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আফতাব অটোমোবাইলস। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৫.১০ শতাংশ।

আর ৩ টাকা ৯০ পয়সা বা ৩.৫০ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে আজিজ পাইপস।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- জেমিনি সী ফুড, ড্যাফোডিল কম্পিউটার্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, নাভানা সিএনজি, পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং, ইনফরমেশন সার্ভিসেস এবং বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড ।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *