নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৬ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩১৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৬টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে এদিন সর্বোচ্চ দর বেড়েছে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ফার কেমিক্যালের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ৯.৮৪ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিকি এ্যাক্সেসরিজের শেয়ারদর বেড়েছে ৯.৬১ শতাংশ। আর ৯.৫৮ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটালের।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- খুলনা প্রিন্টিং, খান ব্রাদার্স, এ্যাপেক্স ফুটওয়্যার, মনোস্পুল পেপার, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, হাক্কানি পাল্প এবং এমবি ফার্মা।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *