আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (০৪ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩২৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৮টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে জুট স্পিনার্স লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন জুট স্পিনার্সের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ১৩ টাকা ৫০ পয়সা বা ৪.১৩ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শমরিতা হসপিটালের শেয়ারদর কমেছে ৩ টাকা ৬০ পয়সা বা ৩.৭৫ শতাংশ।

আর ১ টাকা ৫০ পযসা বা ৩.৬৪ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সমতা লেদার, এমারেল্ড ওয়েল, পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, ফু-ওয়াং সিরামিক, ঢাকা ডাইং এবং ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *