নিজস্ব প্রতিবেদক: দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইফুর রহমান মজুমদার। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির ৮৮৮তম কমিশন সভায় এই নিয়োগ অনুমোদন দেওয়া হয়।

সাইফুর রহমান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিএসইর সাবেক এমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সিএসই’র পরিচালনা বিধান ২০১৩- অনুযায়ী এমডি পদে নিযুক্ত হবেন।

এর আগে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের জন্য তিন জনের নাম চূড়ান্ত করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠিয়েছিলো চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি। এরা হলেন- ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম. সাইফুর রহমান মজুমদার, সিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. গোলাম ফারুক এবং সিএসইর সেটলমেন্ট ও লিস্টিং বিভাগের প্রধান একেএম শাহরোজ আলম।

নিয়মানুসারে বিএসইসি সাইফুর রহমান মজুমদারকে নতুন এমডি হিসেবে অনুমোদন দেয়।

এম সাইফুর রহমান মজুমদার ১৯৯২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করেন। ১৯৯৫ সালে তিনি দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) সিএমএ শেষ করেন।

এরপর ১৯৯৮ সালে শেষ করেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) সিএ। সিএ পড়ার সময় রহমান হক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসে কর্ম জীবন শুরু করেন সাইফুর রহমান মজুমদার।

Facebook Comments Box
মার্কেন্টাইল ব্যাংক দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প - মাত্র ৬ বছর ১০ মাসে সঞ্চয় দ্বিগুণ | Mercantile Bank PLC Double Savings Deposit Scheme Bangladesh
Mercantile Bank PLC Double Savings Deposit Scheme - দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প
BGIC insurance policy Bangladesh general insurance company ad
BGIC Insurance Policy Bangladesh
Bangladesh National Insurance Company BNICL AAA Credit Rating by Emerging Credit Rating Ltd ECRL - Achieving New Heights | বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
BNIC Bangladesh National Insurance Company Ltd - AAA Credit Rating 2025
লংকাবাংলা ফাইন্যান্স ডিপোজিট স্কিমস বিজ্ঞাপন | Amader Pujibazar
লংকাবাংলা ফাইন্যান্স তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরণের আকর্ষণীয় ডিপোজিট স্কিমস অফার করে। বিস্তারিত জানতে অফিসিয়াল সাইট ভিজিট করুন বা নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।
S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *