আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের সাত ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসি সূত্রে জানা গেছে, গত ডিসেম্বরে সিকিউরিটিজ-সংক্রান্ত আইন লঙ্ঘনের কারণে তাদের সতর্ক করেছে বিএসইসি। ভবিষ্যতে এসব হাউজকে সিকিউরিটিজ আইন যথাযথভাবে মেনে চলার জন্য কঠোরভাবে বলা হয়েছে।
যাদের সতর্ক করা হয়েছে, তারা হলেন- মো. আব্দুল মান্নান, আব্দুস সামাদ, রেদওয়ান আহমেদ, অনির্বাণ দাস গুপ্ত, শাহানারা সুলতানা, ফাতেমা সোহেল ও মো. সোহেল।
এছাড়া দুটি কোম্পানি ও একটি ব্রোকারেজ হাউজকে সতর্ক করা হয়েছে। সেগুলো হলো আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড।
বিএসইসির তথ্য অনুযায়ী, গত বছরের ১০ জানুয়ারি মো. আব্দুল মান্নান, আব্দুস সামাদ ও রেদওয়ান আহমেদকে আইন লঙ্ঘনের কারণে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছিল। শুনানির তারিখ ছিল গত ১০ এপ্রিল।
অনির্বাণ দাস গুপ্তকে আইন লঙ্ঘনের কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছিল গত বছরের ৫ জানুয়ারি। শুনানির তারিখ ছিল ২২ জানুয়ারি।
আইন লঙ্ঘনের কারণে শাহানারা সুলতানা, ফাতেমা সোহেল, মো. সোহেল ও বিকন ফার্মাসিউটিক্যালসকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছিল গত ১৮ সেপ্টেম্বর। শুনানির তারিখ ছিল ৮ অক্টোবর।
আনোয়ার গ্যালভানাইজিংও গত ১৮ সেপ্টেম্বর কারণ দর্শানোর নোটিস পেয়েছিল। এর শুনানির তারিখ ছিল ২৯ অক্টোবর। এছাড়া ইউসিবি স্টক ব্রোকারেজ গত ৭ সেপ্টেম্বর আইন লঙ্ঘনের জন্য কারণ দর্শানোর নোটিস পেয়েছিল। শুনানির তারিখ ছিল ২৪ সেপ্টেম্বর।

Facebook Comments Box
মার্কেন্টাইল ব্যাংক দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প - মাত্র ৬ বছর ১০ মাসে সঞ্চয় দ্বিগুণ | Mercantile Bank PLC Double Savings Deposit Scheme Bangladesh
Mercantile Bank PLC Double Savings Deposit Scheme - দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প
BGIC insurance policy Bangladesh general insurance company ad
BGIC Insurance Policy Bangladesh
Bangladesh National Insurance Company BNICL AAA Credit Rating by Emerging Credit Rating Ltd ECRL - Achieving New Heights | বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
BNIC Bangladesh National Insurance Company Ltd - AAA Credit Rating 2025
লংকাবাংলা ফাইন্যান্স ডিপোজিট স্কিমস বিজ্ঞাপন | Amader Pujibazar
লংকাবাংলা ফাইন্যান্স তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরণের আকর্ষণীয় ডিপোজিট স্কিমস অফার করে। বিস্তারিত জানতে অফিসিয়াল সাইট ভিজিট করুন বা নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।
S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *