ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপের চলমান ১৩তম আসরের ৩৮তম ম্যাচে মঙ্গলবার (০৭ নভেম্বর) শ্রীলংকার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে টাইম আউট করেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। যে কারণে ক্রিকেট বিশ্বে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিবকে নিয়ে সমালোচনার ঝড় বইছে। এবার ম্যাথুসের পরিবারের পক্ষ থেকে হুমকির ঘটনাও ঘটলো সাকিবকে কেন্দ্র করে!

ভারতীয় সংবাদ মাধ্যম ডেকান ক্রনিকলকে অ্যাঞ্জেলো ম্যাথুসের ছোট ভাই ট্রেভিন ম্যাথুস ওই ঘটনায় প্রতিশোধের কথা বলেছেন। ট্রেভিন বলেছেন, আমরা ভীষণ হতাশ হয়েছি। বাংলাদেশ অধিনায়কের মাঝে কোনও ধরনের স্পোর্টসম্যান স্পিরিট নেই। ভদ্রলোকের খেলা ক্রিকেটে কোনো ধরনের মানবিকতা তিনি প্রদর্শন করেননি।

সাকিবকে হুমকি দিয়ে শ্রীলংকার ক্লাব পর্যায়ে খেলা ট্রেভিন বলেন, সাকিবকে কখনো শ্রীলংকায় স্বাগত জানানো হবে না। সে যদি এখানে আন্তর্জাতিক ক্রিকেট কিংবা এলপিএল খেলতে আসে, তাহলে তাকে পাথর ছুড়ে মারা হবে কিংবা ভক্তদের অসন্তোষের মুখে পড়তে হবে।

আইসিসির নিয়মে টাইম আউট থাকলেও এতদিন এর প্রয়োগ হয়নি। তবে গতকাল দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে অ্যাঞ্জেলো ম্যাথুস দুই মিনিটের মধ্যে বল খেলতে না পারায় সাকিব আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন। আম্পায়ার ম্যাথুসকে আউট ঘোষণা করেন।

ম্যাথুস খানিকটা ধীরগতিতে ক্রিজে এসে স্ট্যান্স নিয়েছিলেন। সাকিব বল হাতে প্রস্তুত ছিলেন। ওই সময় ম্যাথুস তার হেলমেটে অসঙ্গতি অনুভব করেন। ড্রেসিংরুমে হেলমেট আনার ইঙ্গিত দেন। এতে দুই মিনিটের বেশি সময় চলে যায়। সাকিব আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করলে আম্পায়ার আউট দেন। ম্যাথুস বারবার বোঝাচ্ছিলেন তিনি প্রস্তুত ছিলেন, হেলমেটের জন্যই এ বিলম্ব।

ম্যাথুসকে টাইম আউট করায় সোশ্যাল মিডিয়ায় সাকিবকে নিয়ে নিন্দার ঝড় উঠেছে। সামাজিক যোগযোগমাধ্যম টুইটারে নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে সাকিবের এমন আবেদনের বিরোধিতা করে লেখা হয়- ‘বেশ, এটি মোটেও শোভনীয় (কুল) নয়।’

Facebook Comments Box
মার্কেন্টাইল ব্যাংক দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প - মাত্র ৬ বছর ১০ মাসে সঞ্চয় দ্বিগুণ | Mercantile Bank PLC Double Savings Deposit Scheme Bangladesh
Mercantile Bank PLC Double Savings Deposit Scheme - দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প
BGIC insurance policy Bangladesh general insurance company ad
BGIC Insurance Policy Bangladesh
Bangladesh National Insurance Company BNICL AAA Credit Rating by Emerging Credit Rating Ltd ECRL - Achieving New Heights | বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
BNIC Bangladesh National Insurance Company Ltd - AAA Credit Rating 2025
লংকাবাংলা ফাইন্যান্স ডিপোজিট স্কিমস বিজ্ঞাপন | Amader Pujibazar
লংকাবাংলা ফাইন্যান্স তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরণের আকর্ষণীয় ডিপোজিট স্কিমস অফার করে। বিস্তারিত জানতে অফিসিয়াল সাইট ভিজিট করুন বা নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।
S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *