নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৫-০৯ নভেম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘এ’ গ্রুপের ৩ কোম্পানির বিনিয়োগকারীরা সর্বোচ্চ রিটার্ন পেয়েছে। কোম্পানিগুলো হলো- অ্যাপেক্স ফুটওয়্যার, ইস্টার্ন ইন্সুরেন্স ও ইন্ট্রাকো সিএনজি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি মুনাফা পেয়েছে অ্যাপেক্স ফুটওয়্যারের শেয়ারে। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২২.৭৩ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারদর ছিল ২৬০ টাকা। আর সপ্তাহশেষে ক্লোজিং দর হয়েছে ৩১৯ টাকা ১০ পয়সা।

এছাড়া, সপ্তাহের ব্যবধানে ইস্টার্ন ইন্সুরেন্সের শেয়ারদর বেড়েছে ১৯.৯১ শতাংশ এবং ইন্ট্রাকো সিএনজির শেয়ারদর বেড়েছে ১১.৮০ শতাংশ।

ফলে অ্যাপেক্স ফুটওয়্যারের বিনিয়োগকারীরা রিটার্ন পেয়েছে ২২.৭৩ শতাংশ, ইস্টার্ন ইন্সুরেন্সের বিনিয়োগকারীরা ১৯.৯১ শতাংশ এবং ইন্ট্রাকো সিএনজির বিনিয়োগকারীরা ১১.৮০ শতাংশ

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *