AmaderPujibazar প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ১২৪টির বা ৪৩.৮২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবসে ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৪.৫০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫৯.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫.৪০ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইস্টার্ন ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৯.৮৩ শতাংশ, খান ব্রাদার্সের ৯.৭১ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৯.৬৭ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৮.৭০ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৮.০৬ শতাংশ, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ৬.৮৯ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৬.৪৫ শতাংশ, এমারেল্ড অয়েলের ৫.১১ শতাংশ এবং রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫.০৭ শতাংশ বেড়েছে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *