নোয়াখালীর সুবর্ণচরে শ্বশুর বাড়ি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার চর বাগ্গা এলাকায় থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।

নিহত মো. ছালা উদ্দিন (৩১) উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাগ্গ্যা গ্রামের আতর আলীর ছেলে।

পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে ছালা উদ্দিনকে রোববার (৮ অক্টোবর) রাতে শ্বশুর বাড়িতে ডেকে নিয়ে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে তাদের বাড়িতে খবর দেওয়া হয়েছে।

নিহতের ১০ বছরের ও ৫ বছরের দুইটি সন্তান রয়েছে। নিহত ছালা উদ্দিনের স্ত্রী আজিমা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে নিয়ে গেছে পুলিশ।

নিহতের বড় ভাই আবুল বাসার অভিযোগ করে বলেন, চার-পাঁচদিন আগে পারিবারিক বিষয়ে মনোমালিন্যের এক পর্যায়ে তার ছোট ভাই স্ত্রী আজিমা খাতুনকে (২৬) চড়-থাপ্পড় দেন। যার জের ধরে তার স্ত্রী বাপের বাড়িতে চলে যায়। তার বাবার বাড়ির লোকজন এলাকায় রাজনৈতিকভাবে প্রভাবশালী। যার দরুন ঘটনার পর তারা তার ভাইকে নানা হুমকি-ধমকি দেন। রোববার রাতে তার ভাইয়ের স্ত্রী তার ভাইকে ফোন করে দুই সন্তানের দিকে তাকিয়ে সংসার টিকিয়ে রাখার অনুরোধ জানিয়ে ছালা উদ্দিনের শ্বশুর বাড়িতে যেতে বলে। এরপর রাত আনুমানিক এগারোটার দিকে তার ভাই বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যান। এরপর আজ সকালে তার ভাইয়ের স্ত্রীর বড় বোন তাকে ফোন করে বলেন, আপনার ভাই ফাস দিছে, তার লাশ নিয়ে যান।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *