আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : এমপি হিসেবে শপথ নিয়েছেন দ্বাদশ জাতীয় নির্বাচনে নির্বাচিতরা। বুধবার (১০ জানুয়ারি) সকালে প্রথমে স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিজেই শপথ পাঠ করেন। পরবর্তীতে নবনির্বাচিত এমপিদের শপথ পাঠ করান।
শেখ হাসিনাসহ দ্বাদশ সংসদের এমপিরা নিজ নিজ নাম উচ্চরণ করে স্পিকারের সঙ্গে সঙ্গে পড়তে থাকেন- ‘সশ্রদ্ধচিত্তে শপথ (বা দৃঢ়ভাবে ঘোষণা) করিতেছি যে, আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি, তাহা আইন-অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব; আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব; এবং সংসদ-সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দেব না।’
এরপর সবাই শপথপত্রে নিজেদের আসনের নাম লিখে সই করেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব এ কে এম আবদুস সালাম। শপথ অনুষ্ঠান শেষে সংসদের ভিআইপি ক্যাফেটরিয়ায় নতুন এমপিদের জন্য ছিল চা-চক্রের আয়োজন।
এর আগে গতকাল নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *