নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩০৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৬টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে এদিন সর্বোচ্চ দর বেড়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন খান ব্রাদার্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩ টাকা ৬০ পয়সা বা ৯.৯২ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডি থাইয়ের শেয়ারদর বেড়েছে ৯.৫৫ শতাংশ। আর ৯.৩২ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- প্যাসিফিক ডিনিমস, আফতাব অটোমোবাইলস, নাভানা সিএনজি, ইউনিয়ন ক্যাপিটাল লিগ্যাসি ফুটওয়্যার, জেনেক্স নেক্সট এবং ইভন্স টেক্সটাইলস লিমিটেড।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *