আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (০৩ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩২২টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৮টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে জিল বাংলা সুগার মিলস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন জিল বাংলার শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৮ টাকা ৪০ পয়সা বা ৫.৫৩ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সী পার্ল রিসোর্টের শেয়ারদর কমেছে ৬ টাকা ৪০ পয়সা বা ৩.৫৩ শতাংশ।

আর ১৭ টাকা ১০ পযসা বা ২.৭০ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনালী আঁশ।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- জেমিনি সী ফুড, মুন্নু এগ্রো, শমরিতা হসপিটাল, জিকিউ বলপেন, শামপুর সুগার মিলস, পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং এবং কহিনুর কেমিক্যালস কোম্পানি লিমিটেড।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *