দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) রমজান মাসে শেয়ারবাজারে লেনদেনের যে সময়সূচি নির্ধারণ করেছে, তা আবার বলদে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ডিএসই ৭ মার্চ সিদ্ধান্ত নিয়েছিল যে রোজার মাসে শেয়ারবাজারে সকাল ১০টা থেকে বেলা ১টা ২০ মিনিট পর্যন্ত লেনদেন হবে। আর অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছিল সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত। কিন্তু বিএসইসি গতকাল রোববার এ সিদ্ধান্ত বদলে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করে দেয়।
বিএসইসির নির্দেশনা অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার থেকে শেয়ারবাজারে লেনদেন হবে সকাল নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত। এরপর ১০ মিনিট অর্থাৎ দেড়টা থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত লেনদেন–পরবর্তী পোস্ট ক্লোজিং কার্যক্রম সম্পন্ন হবে।
এদিকে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী ডিএসই কর্তৃপক্ষও লেনদেনের সময়সূচি বদল করেছে। তবে রমজান মাসে ডিএসইর অফিস সময়সূচির বিষয়ে বিএসইসি কোনো সিদ্ধান্ত দেয়নি।
ডিএসই বলছে, সাধারণত লেনদেনের সময়সূচি নির্ধারণের এখতিয়ার তাদেরই। দীর্ঘদিন নিজস্ব আইন মেনেই সংস্থাটি লেনদেনসংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আসছে। তারই অংশ হিসেবে এবারও রমজান মাসের লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয়। ডিএসইর পর্ষদ সভায় অনুমোদনের পর পরিবর্তিত এ সময়সূচি ঠিক করা হয়েছে। কিন্তু ডিএসইর ওই সিদ্ধান্তে বাদ সাধে নিয়ন্ত্রক সংস্থা। তারা ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করে দেয়।
বিএসইসির দাবি, কয়েক বছর ধরে ব্যাংকিং লেনদেনের সময়ের সঙ্গে মিলিয়ে নিয়ন্ত্রণ সংস্থা এ সময়সূচি ঠিক করে আসছে। তারই ধারাবাহিকতায় এবারও সেটি করা হয়েছে।

Facebook Comments Box
মার্কেন্টাইল ব্যাংক দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প - মাত্র ৬ বছর ১০ মাসে সঞ্চয় দ্বিগুণ | Mercantile Bank PLC Double Savings Deposit Scheme Bangladesh
Mercantile Bank PLC Double Savings Deposit Scheme - দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প
BGIC insurance policy Bangladesh general insurance company ad
BGIC Insurance Policy Bangladesh
Bangladesh National Insurance Company BNICL AAA Credit Rating by Emerging Credit Rating Ltd ECRL - Achieving New Heights | বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
BNIC Bangladesh National Insurance Company Ltd - AAA Credit Rating 2025
লংকাবাংলা ফাইন্যান্স ডিপোজিট স্কিমস বিজ্ঞাপন | Amader Pujibazar
লংকাবাংলা ফাইন্যান্স তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরণের আকর্ষণীয় ডিপোজিট স্কিমস অফার করে। বিস্তারিত জানতে অফিসিয়াল সাইট ভিজিট করুন বা নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।
S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *