নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক অস্থিরতার প্রভাবে দীর্ঘদিন যাবত শেয়ারবাজারে মন্দাভাব বিরাজ করছে। আজ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১২ নভেম্বর) চতুর্থ দফা অবরোধের প্রথম দিনে শেয়ারবাজারে বড় পতন হয়েছে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেনও।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) যে পরিমাণ কোম্পানির শেয়ারদর বেড়েছে, তার প্রায় আড়াই গুন কোম্পানির শেয়ারদর কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আজ ১৪.১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৫৭.৭২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.৫৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে একহাজার ৩৫৯.৯১ পয়েন্টে এবং দুই হাজার ১২৩.২১ পয়েন্টে।

ডিএসইতে ৩০৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৬টির বা ১৫.০৮ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১১০টির বা ৩৬.০৬ শতাংশের এবং ১৪৯টির বা ৪৮.৮৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৪১৯ কোটি ০১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫০ কোটি ৪০ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৪৬৯ কোটি ৪১ লাখ টাকা।

অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই আজ ৪২.৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৫১.১৭ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ২৬.১০ পয়েন্ট,সিএসই-৩০ সূচক ২৪.২৫ পয়েন্ট এবং সিএসআই ১.০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৯৫.২৭ পয়েন্টে, ১৩ হাজার ৩৫৯.৩১ পয়েন্টে, একহাজার ৩০৫.৬৫ পয়েন্টে এবং একহাজার ১৭২.৭০ পয়েন্টে।

আজ সিএসইতে ১৬৪টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪টির, কমেছে ৬৮টির আর অপরিবর্তিত রয়েছে ৭২টি প্রতিষ্ঠানের। আজ সিএসইতে ৭ কোটি ১৬ লাখ টাকার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
মার্কেন্টাইল ব্যাংক দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প - মাত্র ৬ বছর ১০ মাসে সঞ্চয় দ্বিগুণ | Mercantile Bank PLC Double Savings Deposit Scheme Bangladesh
Mercantile Bank PLC Double Savings Deposit Scheme - দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প
BGIC insurance policy Bangladesh general insurance company ad
BGIC Insurance Policy Bangladesh
Bangladesh National Insurance Company BNICL AAA Credit Rating by Emerging Credit Rating Ltd ECRL - Achieving New Heights | বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
BNIC Bangladesh National Insurance Company Ltd - AAA Credit Rating 2025
লংকাবাংলা ফাইন্যান্স ডিপোজিট স্কিমস বিজ্ঞাপন | Amader Pujibazar
লংকাবাংলা ফাইন্যান্স তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরণের আকর্ষণীয় ডিপোজিট স্কিমস অফার করে। বিস্তারিত জানতে অফিসিয়াল সাইট ভিজিট করুন বা নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।
S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *