নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে দেখা করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। দল পরিচালনা ও আসন্ন নির্বাচন নিয়ে দুই নেতার টানাপোড়েনের মধ্যেই আজ শনিবার রওশনের সঙ্গে দেখা করতে যান জিএম কাদের।
জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপা চেয়ারম্যান শনিবার রাত পৌনে নয়টার দিকে সংসদের বিরোধীদলীয় নেতা ও জাপার প্রধান পৃষ্ঠপোষকের গুলশানের বাসায় যান । তাঁরা দুজন পারিবারিকভাবে বৈঠক করেন। সেখানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তাঁদের মধ্যে আলোচনা হয়।

জাপার দুই নেতার বৈঠকের সময় আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশিদ ও রাহগির আল মাহি এরশাদ (সাদ এরশাদ)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই নেতার মধ্যে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক চলে। জিএম কাদের একাই কথা বলেন রওশন এরশাদের সঙ্গে। বৈঠক শেষে রাত দশটার দিকে রওশন এরশাদের বাসভবন থেকে বের হয়ে যান জিএম কাদের।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *