নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপ ওয়ানডে-তে টানা দশ ম্যাচ জিতে ফাইনালে গিয়ে খেই হারিয়েছে রোহিত শর্মার দল। তাই ভারত জুড়ে সব আনন্দের ফানুসও গেছে চুপসে।

বিশ্বকাপের মতো এবার দেখা গেল আরো একটা বিস্ময়কর দৃশ্য। ভারতের ক্রিকেটকে নিয়ে কোনো আগ্রহ পাচ্ছে না সাংবাদিকরাও। যে কারণে সংবাদ সম্মেলনেও ত্রাহি ত্রাহি ভাব।

অস্ট্রেলিয়ার সাথে টি-টোয়েন্টি সিরিজের আগে ছিল ভারতের সংবাদ সম্মেলন। অধিনায়কের দায়িত্ব পাওয়া সূর্যকুমার যাদবকে তাই আসতে হলে মিডিয়া কনফারেন্সে।

তবে যে গণমাধ্যমকর্মীদের জন্য এই আয়োজন, তাদেরকেই খুঁজে পেলেন না সূর্যকুমার।

ভারত-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার আগে মাত্র দুইজন সাংবাদিককে নিয়ে প্রেস কনফারেন্স করতে হয়েছে সূর্যকুমার যাদবকে।

বুধবার বিশাখাপত্তমে মাত্র দুজন সাংবাদিক দেখে অবাক হয়ে হাসিমুখে সূর্যকুমার জানতে চান, ‘মাত্র দুজন সাংবাদিক?’ সংবাদ সংস্থা পিটিআই ও এএনআইর উপস্থিত দুই সাংবাদিক মিলে কয়েকটি ছোটখাটো প্রশ্নে চার মিনিটেই শেষ হয়ে যায় এই সংবাদ সম্মেলন।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *