আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (০২ জানুয়ারি) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। কোম্পানিটির ২১ কোটি ৮৭ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৫৭ লাখ ১১ হাজার টাকার।
১৯ কোটি ৮৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বিডি থাই এ্যালুমিনিয়াম।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- অলিম্পিক এক্সেসরিজ, খান ব্রাদার্স, ইনট্রাকো রিফুয়েলিং, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, আইএফআইএল ইসলামীক মিউচুয়াল ফান্ড-১, ইস্টার্ন ইন্সুরেন্স এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *