নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৪ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩১১টি প্রতিষ্ঠানের মধ্যে ৯২টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে এদিন সর্বোচ্চ দর বেড়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন খুলনা প্রিন্টিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৯.৭৪ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কন্টিনেন্টাল ইন্সুরেন্সের শেয়ারদর বেড়েছে ৯.৫৭ শতাংশ। আর ৯.৫২ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই এ্যালুমিনিয়াম।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, হাক্কানি পাল্প, সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ড, এমারেল্ড অয়েল, জনতা ইন্সুরেন্স, এক্সপ্রেস ইন্সুরেন্স লিমিটেড এবং কর্ণফূলী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *