সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (০৪ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩২৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৪টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন জিকিউ বলপেনের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ১৩ টাকা ২০ পয়সা বা ৭.৫০ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ারদর কমেছে ১১৯ টাকা ১০ পয়সা বা ৬.৮০ শতাংশ।

আর ১ টাকা ৪০ পযসা বা ৪.৬৫ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- শামপুর সুগার মিলস, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, ঢাকা ডাইং, দেশ গার্মেন্টস, মুন্নু এগ্রো, ইউনাইটেড ইন্সুরেন্স এবং ইয়াকিন পলিমার লিমিটেড।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *