নিজস্ব প্রতিবেদক : কয়েক দিন ধরে অভিনয়শিল্পী তানজিন তিশা ও বিনোদন সাংবাদিকদের দ্বন্দ্ব চলছিল। সাংবাদিকেরা তিশার অপেশাদার আচরণের জন্য ক্ষমা চাওয়ার দাবিতে গত মঙ্গলবার মানববন্ধন করেন। আলটিমেটাম দেন ২৪ ঘণ্টার মধ্যে যেন ক্ষমা চান তানজিন তিশা। তবে ২৪ ঘণ্টার মধ্যে তা না হলেও আজ শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে দুই পক্ষের উপস্থিতিতে তিশা তাঁর আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে ডিবি অফিসে সাংবাদিক মাজহারুল ইসলাম তামিমের বিরুদ্ধে যে অভিযোগ করেছিলেন, তা প্রত্যাহার করেন।

সাংবাদিকদের উদ্দেশে তানজিন তিশা বলেন, ‘আপনাদের সকলের ভালোবাসা ও সহযোগিতায় আজ আমি অভিনয়শিল্পী তানজিন তিশা। আমি কয়েক দিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ছিলাম। সেখান থেকে বাসায় ফেরার পর দেখলাম, দু-একটি নিউজ পোর্টালে আমার আত্মহত্যার চেষ্টা শিরোনামে নিউজ করা হয়েছে। এ সময় সাংবাদিক তামিম, যার সঙ্গে আমার পূর্বপরিচয় নেই, সে আমাকে একটি টেক্সট করে, যেটি পড়ে আমার কাছে মনে হয়েছে, প্রশ্নটি এ সময়ের জন্য যৌক্তিক ছিল না। আমি ভাবতেই পারিনি এই সময়ে আমাকে কেউ এমন বিষয়ে টেক্সট করতে পারে বা একজন নারীকে এমন প্রশ্ন করতে পারে। আমি নিজেকে সামলাতে না পেরে উত্তেজিত হয়ে তাকে কল দিয়ে টেক্সটের বিষয় নিয়ে নিউজ করলে আমি সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথা বলি। আমি তার সঙ্গে ফোনে যে শব্দ উচ্চারণ করেছি, তা সঠিক নয়। পরবর্তী সময়ে আমি আমার ভুল বুঝতে পেরে সবার কাছেই দুঃখ প্রকাশ করেছি।’

তানজিন তিশা এ-ও বলেন, ‘আমার ফোনের রেকর্ড শুনে অন্য সাংবাদিকেরা রেগে যান, প্রতিবাদ করেন—যা খুবই যৌক্তিক। তবে আমাকে ও আমার পরিবারকে ঘিরে অনেকেই অসত্য, মনগড়া আজেবাজে সংবাদ ও লেখা সোশ্যাল মিডিয়ায় লেখেন, যা একজন নারী হিসেবে, একজন শিল্পী হিসেবে ভীষণ অসম্মানজনক। এমনকি অনেকে আমি ছাড়াও অন্য শিল্পীদের সাইবার বুলিং, হুমকি ও নানা কুৎসা রটনা করতে থাকেন। এসব দেখে আমি ডিবি ডিএমপিতে অভিযোগ করতে আসি। সেখানেও গণমাধ্যম আমাকে প্রশ্ন করলে আমি তামিমের সঙ্গে তার প্রতিষ্ঠানের কথাও উল্লেখ করি, যা একদমই উদ্দেশ্যমূলক ছিল না। সে জন্যও আমি প্রতিষ্ঠানের সবার প্রতি দুঃখ প্রকাশ করছি।’

সাংবাদিকদের উদ্দেশে তানজিন তিশা বলেন, ‘যারা আমার ও আমার পরিবার ঘিরে অসত্য ও অসম্মানজনক নিউজ ও লেখা প্রকাশ করেছেন, তারাও তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হবেন এবং লেখাগুলো সরিয়ে নেবেন, সেটাও আমি প্রত্যাশা করি। আমি এটাও চাই, মূলধারার সংবাদমাধ্যম ও সাংবাদিক যাঁরা আছেন, তাঁরাও সাংবাদিকতার নামে যেসব অপসাংবাদিক আছেন, পোর্টাল আছে, যারা শিল্পীদের অসম্মান করে ফায়দা লুটতে চায়, তাদের প্রতিহত করতে আমার পাশে, শিল্পীদের পাশে সব সময় যেভাবে ছিলেন, সেভাবে থাকবেন।’

তানজন তিশা আরও বলেন, ‘যাঁরা সব সময় আমার পাশে ছিলেন, আছেন এবং আমার সংগঠন অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ এর আগে শনিবার সকালে তানজিন তিশার ইস্যু নিয়ে ডিবি কার্যালয়ে অভিনয় শিল্পী সংঘ এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের উদ্যোগে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সাংবাদিকদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
মার্কেন্টাইল ব্যাংক দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প - মাত্র ৬ বছর ১০ মাসে সঞ্চয় দ্বিগুণ | Mercantile Bank PLC Double Savings Deposit Scheme Bangladesh
Mercantile Bank PLC Double Savings Deposit Scheme - দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প
BGIC insurance policy Bangladesh general insurance company ad
BGIC Insurance Policy Bangladesh
Bangladesh National Insurance Company BNICL AAA Credit Rating by Emerging Credit Rating Ltd ECRL - Achieving New Heights | বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
BNIC Bangladesh National Insurance Company Ltd - AAA Credit Rating 2025
লংকাবাংলা ফাইন্যান্স ডিপোজিট স্কিমস বিজ্ঞাপন | Amader Pujibazar
লংকাবাংলা ফাইন্যান্স তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরণের আকর্ষণীয় ডিপোজিট স্কিমস অফার করে। বিস্তারিত জানতে অফিসিয়াল সাইট ভিজিট করুন বা নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।
S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *