আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ১৬ কোটি ৭০ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে- ফাইন ফুডস, একমি পেস্টিসাইডস এবং স্কয়ার ফার্মা। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ৪৪ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪৪.৫৫ শতাংশ।

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে ফাইন ফুডসের ২ কোটি ৯৯ লাখ ২১ হাজার, একমি পেস্টিসাইডসের ২ কোটি ৪৭ লাখ ৮৩ হাজার এবং স্কয়ার ফার্মার ১ কোটি ৯৭ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- পাওয়ার গ্রীডের ১ কোটি ৮১ লাখ ৭২ হাজার, এডিএন টেলিকমের ১ কোটি ৩২ লাখ ৪৭ হাজার, আলহাজ টেক্সটাইলের ৫৮ লাখ ২৪ হাজার, সিএন্ডএ টেক্সটাইলের ৪২ লাখ ৯ হাজার, ব্রাক ব্যাংকের ৩৫ লাখ, খান ব্রাদার্সের ৩৩ লাখ ৫ হাজার এবং একমি ল্যাবরটরিজের ৩১ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *