নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৯৪ কোটি ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা চার কোম্পানির মধ্যে রয়েছে এনআরবিসি ব্যাংক, সি পার্ল রিসোর্ট এবং ন্যাশনাল ব্যাংক। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৭৫ কোটি ৫৫ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের প্রায় ৮০ শতাংশ।

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে এনআরবিসি ব্যাংকের ৬৮ কোটি ৩৯ লাখ ৯৩ হাজার, সি পার্ল রিসোর্টের ৪ কোটি ৩৪ লাখ ১০ হাজার এবং ন্যাশনাল ব্যাংকের ২ কোটি ৮১ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ক্রিস্টাল ইন্সুরেন্সের ২ কোটি ৭৯ লাখ ৫৩ হাজার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ১ কোটি ৮৩ লাখ ৫৮ হাজার, সি অ্যান্ড এ টেক্সটাইলের ১ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার, খান ব্রাদার্সের ১ কোটি ৫৩ লাখ ২০ হাজার, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৯৬ লাখ ৬২ হাজার, জিকিউ বলপেনের ৭১ লাখ ৫৩ হাজার এবং সোনালী পেপারের ৭১ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *