আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ২৮ কোটি ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা চার কোম্পানির মধ্যে রয়েছে- সোনালী আঁশ, এমারেল্ড ওয়েল, সী পার্ল রিসোর্ট এবং একমি পেস্টিসাইডস। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৩০ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫৭.৮০ শতাংশ।

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে সোনালী আঁশের ৪ কোটি ৯৮ লাখ ২০ হাজার, এমারেল্ড ওয়েলের ৪ কোটি ৭০ লাখ ৯৭ হাজার, সী পার্ল রিসোর্টের ৩ কোটি ৭৬ লাখ ৪৮ হাজার এবং একমি পেস্টিসাইডসের ২ কোটি ৮৪ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- স্কয়ার ফার্মার ১ কোটি ৬৭ লাখ ৮২ হাজার, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ১ কোটি ৩৫ লাখ ৬২ হাজার, লাফার্জহোলসিম বাংলাদেশের ৮২ লাখ ৬৯ হাজার, দেশবন্ধু পলিমারের ৭৬ লাখ ৩৪ হাজার, গ্রামীণফোনের ৭৪ লাখ ৫৬ হাজর এবং ব্রাক ব্যাংকের ৭৪ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *