নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৩৬ কোটি ৭২ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা চার কোম্পানির মধ্যে রয়েছে সী পার্ল রিসোর্ট, স্কয়ার ফার্মা, সিএন্ডএ টেক্সটাইল এবং এইচআর টেক্সটাইল। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৯১ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৬৫ শতাংশ।

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে সী পার্ল রিসোর্টের ১৫ কোটি ৩৮ লাখ ৩১ হাজার, স্কয়ার ফার্মার ৩ কোটি ৫৬ লাখ ৬৫ হাজার, সিএন্ডএ টেক্সটাইলের ৩ কোটি ৪ লাখ ২৯ হাজার এবং এইচআর টেক্সটাইলের ১ কোটি ৯১ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এমারেল্ড ওয়েলের ১ কোটি ৭৬ লাখ ৪ হাজার, ফাইন ফুডসের ১ কোটি ৯ লাখ ৩৪ হাজার, জেনেক্স ইনফোসিসের ৮৩ লাখ ৬৩ হাজার, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ৭৯ লাখ ৫৫ হাজার, কেডিএস এক্সেসরিজের ৭৪ লাখ ১০ হাজার এবং আলহাজ টেক্সটাইলের ৬৫ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *