আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কর্মদিবসবৃহস্পতিবার (১৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৪৯ কোটি ৮৫ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি চারটির মধ্যে রয়েছে- ন্যাশনাল ব্যাংক, রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড, সোনালী পেপার, লাভেলো আইসক্রিম এবং আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৫৪ লাখ টাকারও বেশি।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংকের। এদিন ব্যাংকটির ১৩ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ৭ কোটি ৫৬ লাখ ৯৪ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।
অন্য দুইটি কোম্পানির মধ্যে- লাভেলো আইসক্রিমের ৩ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার টাকা এবং আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩ কোটি ৪৭ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *