আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৩০ কোটি ৯৩ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা চার কোম্পানির মধ্যে রয়েছে- গ্রামীণফোন, সী পার্ল রিসোর্ট, ব্রাক ব্যাংক এবং বেক্সিমকো। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৮০ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫৪.৩১ শতাংশ।
জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে গ্রামীণফোনের ৮ কোটি ৯২ লাখ ৭৪ হাজার, সী পার্ল রিসোর্টের ৩ কোটি ১১ লাখ ৪৯ হাজার, ব্রাক ব্যাংকের ২ কোটি ৫৪ লাখ ৬০ এবং বেক্সিমকোর ২ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বাংলাদেশ শিপিং করপোরেশনের ২ কোটি ১৩ লাখ ৮২ হাজার, ওরিয়ন ফার্মার ১ কোটি ৫৮ লাখ ৭, লাফার্জহোলসিম বাংলাদেশের ১ কোটি ১২ লাখ ২০ হাজার, একমি পেস্টিসাইডের ৮৭ লাখ ৯৬ হাজার, এমারেল্ড অয়েলের ৮১ লাখ ২৬ হাজার এবং আলহাজ টেক্সটাইলের ৬৬ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *