নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ১৪ কোটি ৫২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা চার কোম্পানির মধ্যে রয়েছে এমারেল্ড অয়েল, সি অ্যান্ড এ টেক্সটাইল, ডেল্টা লাইফ ইন্সুরেন্স এবং আইএফআইসি ব্যাংক। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৮৮ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের সাড়ে ৩২ শতাংশ।

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে এমারেল্ড অয়েলের ২ কোটি ৯৪ লাখ ২৮ হাজার, সি অ্যান্ড এ টেক্সটাইলের ৯৭ লাখ ৯৪ হাজার, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ৯৭ লাখ ৫৭ হাজার এবং আইএফআইসি ব্যাংকের ৯২ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দেশবন্ধু পলিমারের ৫৫ লাখ ৬ হাজার, এ্যাপেক্স ফুটওয়্যারের ৪৬ লাখ ৭৭ হাজার, এসিআই ফর্মুলেশনসের ৪০ লাখ ৫ হাজার, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৩৯ লাখ ৯০ হাজার, ড্রাগণ সুয়েটারের ৩৪ লাখ ২০ হাজার এবং এইচআর টেক্সটাইলের ৩৩ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *