আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : গেল সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার বাৎসরিক ব্যাংক অ্যাডজাস্টমেন্টের কারণে শেয়ারবাজারে ঢালাও পতন হয়। ওইদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছিল ১৫ পয়েন্টের বেশি।
আজও সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৪ ডিসেম্বর) ব্যাংক অ্যাডজাস্টমেন্টের কারণে উভয় বাজারে বড় পতন হয়েছে। আজ ডিএসইতে ডিএসইতে যে পরিমাণ শেয়ারদর বেড়েছে, তার চেয়ে পৌনে চার গুণ বেশি কোম্পানির শেয়ারদর কমেছে। আর সিএসইতে দ্বিগুণ পরিমাণ কোম্পানির শেয়ারদর কমেছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারে এখন নন-মার্জিন শেয়ারের লেনদেনই চলছে যে কারণে ফ্লোর প্রাইসের ওপরে থাকা শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীদের মার্জিন ঋণ খুব অল্প। বেশিরভাগর বিনিয়োগকারী এখন মার্জিন ঋণ ছাড়াই শেয়ার লেনদেন করছে। যে কারণে কম দামে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করতে চাইছেন না বলে উভয় বাজারেই লেনদেন ফের তলানিতে নেমে গেছে। আজ উভয় বাজারে লেনদেন আগের দিনগুলোর তুলনায় অর্ধেকের নিচে নেমে এসেছে।
তাঁরা বলছেন, যেসব বিনিয়োগকারী মার্জিন ঋণ নিয়েছেন, তারা বৃহস্পতিবার এবং আজ রোববার ব্যাংক অ্যাডজাস্টমেন্ট যা করার করে ফেলেছেন। আগামীকাল সোমবার থেকে ব্যাংক অ্যাডজাস্টমেন্টের তেমন চাপ বাজারে দেখা যাবে না। সকাল বেলায় বাজার কিছুটা চাপে থাকলেও বিকাল বেলায় ঘুরে দাঁড়াতে পারে। তবে সপ্তাহের শেষ দিকে বাজারে বড় উত্থান দেখা যেতে পারে।
আজ ডিএসইতে ৪১২ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২১৪ কোটি ৯১ লাখ টাকা কম। আগের দিন বৃহস্পতিবার ডিএসইতে ৬২৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক আজ ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৩৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৮৮ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯১টির।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১১ কোটি ৫০ লাখ ৫১ হাজার টাকার শেয়ার ও ইউনিট
আজ সিএসইতে ১৬৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টি প্রতিষ্ঠানের। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। যার মধ্যে দর বেড়েছিল ৪৯টির, কমেছিল ৩৯টির এবং দর অপরিবর্তিত ছিল ৯২টি প্রতিষ্ঠানের।

Facebook Comments Box
মার্কেন্টাইল ব্যাংক দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প - মাত্র ৬ বছর ১০ মাসে সঞ্চয় দ্বিগুণ | Mercantile Bank PLC Double Savings Deposit Scheme Bangladesh
Mercantile Bank PLC Double Savings Deposit Scheme - দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প
BGIC insurance policy Bangladesh general insurance company ad
BGIC Insurance Policy Bangladesh
Bangladesh National Insurance Company BNICL AAA Credit Rating by Emerging Credit Rating Ltd ECRL - Achieving New Heights | বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
BNIC Bangladesh National Insurance Company Ltd - AAA Credit Rating 2025
লংকাবাংলা ফাইন্যান্স ডিপোজিট স্কিমস বিজ্ঞাপন | Amader Pujibazar
লংকাবাংলা ফাইন্যান্স তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরণের আকর্ষণীয় ডিপোজিট স্কিমস অফার করে। বিস্তারিত জানতে অফিসিয়াল সাইট ভিজিট করুন বা নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।
S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *