AmaderPujibazar প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি লভ্যাংশ এবং প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : বিডি ল্যাম্পস, জেএমআই হসপিটাল, ইভিন্স টেক্সটাইল, আর্গন ডেনিমস, শেফার্ড এবং সিটি ব্যাংক।

কোম্পানিগুলোর মধ্যে বিডি ল্যাম্পসের ১৮ অক্টোবর বিকাল ৩টায়, জেএমআই হসপিটালের ১৮ অক্টোবর বিকাল ৫টায়, ইভিন্স টেক্সটাইলের ১৮ অক্টোবর বিকাল ৪টায়, আর্গন ডেনিমসের ১৮ অক্টোবর বিকাল ৩টায়, শেয়ার্ডের ২৮ অক্টোবর বিকাল ৪টায় এবং সিটি ব্যাংকের বোর্ড সভা ২৬ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর মধ্যে বিডি ল্যাম্পস, জেএমআই হসপিটাল, ইভিন্স টেক্সটাইল, আর্গন ডেনিমস ও শেফার্ডের বোর্ড সভায় সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আর সিটি ব্যাংকের বোর্ড সভায় সমাপ্ত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *