আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক :- প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়ার মাধ্যমে বুক-বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে বেস্ট হোল্ডিংস লিমিটেড। এরই ধরাবাহিকতায় কোম্পানিটির বিডিং (নিলাম) আগামী ২০ নভেম্বর (সোমবার) বিকাল ৪ টায় শুরু হবে। এ বিডিং চলবে ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৪টা পর্যন্ত চলবে। এই প্রক্রিয়ায় মাধ্যমে শেয়ারের কাট-অফ মূল্য নির্ধারণ করা হবে। আর এই কাট-অফ মূল্যের উপর একটি ছাড় দিয়ে আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করবে কোম্পানিটি।

রোববার (৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেস্ট হোল্ডিংসের বিডিংয়ে অংশ নিতে আগ্রহী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সেকেন্ডারি বাজারে কমপক্ষে ৩ কোটি টাকার বিনিয়োগ থাকতে হবে। তবে স্বীকৃত পেনশন ফান্ড, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি ফান্ডের ক্ষেত্রে দেড় কোটি টাকা বিনিয়োগ থাকলেই চলবে। প্রত্যেক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে কমপক্ষে ২০ লাখ টাকার শেয়ার কেনার জন্য দর প্রস্তাব করতে হবে। আগ্রহী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে অবশ্যই আগামী ২০ নভেম্বর বিকাল ৪টা থেকে ২৩ নভেম্বর বিকাল ৪টার মধ্যে মার্কেন্টাইল ব্যাংকের মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জের কাছে বিডিং ফি জমা দিতে হবে। সংশ্লিষ্ট প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে অবশ্যই প্রস্তাবিত শেয়ারের পুরো মূল্য আগাম পরিশোধ করতে হবে। ইলেকট্রনিক সাব্সক্রিপশন সিস্টেমের মাধ্যমে এই নিলাম অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১০ অক্টোবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পাঁচ তারকা হোটেল লো মেরিডিয়ান ঢাকা’র মালিকানা প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস লিমিটেডের আইপিও অনুমোদন দেয়। আইপিওর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ৩৫০ কোটি টাকা সংগ্রহ করবে।

আইপিও থেকে উত্তোলিত অর্থ বিল্ডিং অ্যান্ড সিভিলওয়ার্কস, লাক্সারি কালেকশন প্রকল্পের জন্য মেশিনারিজ ও ইক্যুইপমেন্ট ক্রয়, ব্যাংক ঋণের একাংশ পরিশোধ ও আইপিওর ব্যয় নির্বাহে ব্যয় করা হবে।

কোম্পানিটির ৩০ জুন ২০২৩ সমাপ্ত আর্থিক বিবরণী অনুযায়ী পুনঃমূল্যায়ন সহ শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫৬.৩৪ টাকা। পুন:মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩২.২৬ টাকা। শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.২৪ টাকা এবং বিগত ৫ বছরের গড় হারে শেয়ার প্রতি মুনাফা হয়েছে ০.৯৫ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে শান্তা ইক্যুইটি লিমিটেড এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

উল্লেখ, পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

Facebook Comments Box
মার্কেন্টাইল ব্যাংক দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প - মাত্র ৬ বছর ১০ মাসে সঞ্চয় দ্বিগুণ | Mercantile Bank PLC Double Savings Deposit Scheme Bangladesh
Mercantile Bank PLC Double Savings Deposit Scheme - দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প
BGIC insurance policy Bangladesh general insurance company ad
BGIC Insurance Policy Bangladesh
Bangladesh National Insurance Company BNICL AAA Credit Rating by Emerging Credit Rating Ltd ECRL - Achieving New Heights | বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
BNIC Bangladesh National Insurance Company Ltd - AAA Credit Rating 2025
লংকাবাংলা ফাইন্যান্স ডিপোজিট স্কিমস বিজ্ঞাপন | Amader Pujibazar
লংকাবাংলা ফাইন্যান্স তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরণের আকর্ষণীয় ডিপোজিট স্কিমস অফার করে। বিস্তারিত জানতে অফিসিয়াল সাইট ভিজিট করুন বা নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।
S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *