আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৪ মার্চ) লেনদেনের শীর্ষে উঠে এসেছে গোল্ডেন সন লিমিটেড। কোম্পানিটির ২৭ কোটি ৮৭ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এস. এস. স্টিল লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৩৩ লাখ ১৭ হাজার টাকার।
১৭ কোটি ২২ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ইনফিউশন, লাভেলো আইসক্রিম, গোল্ডেন হার্ভেস্ট, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, কর্ণফুলী ইন্সুরেন্স, ফরচুন সুজ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *