আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ৩৯ কোটি ২৩ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে অলিম্পিক এক্সেসরিজ। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৯৭ লাখ ৭৬ হাজার টাকার।
১৮ কোটি ৬৩ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সী পার্ল রিসোর্ট, প্যাসিফিক ডেনিমস, বিডি থাই এ্যালুমিনিয়াম, সেন্ট্রাল ফার্মা, এক্সপ্রেস ইন্সুরেন্স, কহিনুর কেমিক্যাল এবং ইভিন্স টেক্সটাইলস লিমিটেড।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *