আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক :সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৬ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ১২২টির দর বেড়েছে। আজ সর্বোচ্চ দর বেড়েছে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ফান্ডটির ইউনিট দর আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে ফান্ডটির ইউনিট।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের শেয়ার দর বেড়েছে ১০ টাকা ৬০ পয়সা বা ৯.৯৯ শতাংশ।
আর ৫ টাকা ৫০ পয়সা বা ৮.০৫ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিচ হ্যাচারি লিমিটেড।
আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ৬.৯৮ শতাংশ, ফনিক্স ইন্সুরেন্সের ৬.৮১ শতাংশ, ইজেনারেশনের ৬.৬১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৫.৪৭ শতাংশ, ফার ইস্ট নিটিংয়ের ৫.০৭ শতাংশ, ইউনিলিভার কনজ্যুমারের ৪.৭৭ এবং মনোস্পুল পেপারের ৩.৮১ শতাংশ দর বেড়েছে।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *