আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৫টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে আইসিবি এমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ফান্ডটির আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা বা ৯.৩৪ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭০ পয়সা বা ৫.৩০ শতাংশ।
আর ৪০ পয়সা বা ৫.১৯ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- কহিনুর কেমিক্যাল, ইউনিয়ন ক্যাপিটাল, ফাইন ফুডস, এ্যাপেক্স ফুডস, রূপালী ব্যাংক, মনোস্পুল পেপার এবং বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেড।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *