নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ২৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৭১টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন জিকিউ বলপেনের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ১১ টাকা ৮০ পয়সা বা ৯.৯৪ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ফিড মিল। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৯.৮৬ শতাংশ।

আর ৩ টাকা ৮০ পয়সা বা ৯.৭৯ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- খান ব্রাদার্স, সী পার্ল রিসোর্ট, প্যাসিফিক ডেনিমস, ইয়াকিন পলিমার, ঢাকা ডাইং, খুলনা প্রিন্টিং এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *