নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ২৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৫টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৫০ পয়সা বা ৪.০৯ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনালী আঁশের শেয়ারদর কমেছে ২৭ টাকা বা ৪.০৮ শতাংশ।

আর ৮ টাকা ৩০ পয়সা বা ৩.৮৮ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইমাম বাটন।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইউনিয়ন ইন্সুরেন্স, আজিজ পাইপস, এমারেল্ড ওয়েল, ইউনাইটেড ইন্সুরেন্স, ইস্টার্ন ইন্সুরেন্স, ইসলামী কমার্সিয়াল ইন্সুরেন্স এবং রিলায়ান্স ইন্সুরেন্স লিমিটেড।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *