নিজস্ব প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১৫ নভেম্বর) লেনদেনের শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড। কোম্পানিটির ২০ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে জেমিনি সি ফুড পিএলসি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৭৪ লাখ ৫৫ হাজার টাকার। ১৭ কোটি ৮৪ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফু-ওয়াং ফুড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- খান ব্রাদার্স, এমারেল্ড অয়েল, প্যাসিফিক ডেনিমস, বিডি থাই এ্যালুমিনিয়াম, রূপালী লাইফ ইন্সুরেন্স, সেন্ট্রাল ফার্মা এবং ইয়াকিন পলিমার লিমিটেড।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *