আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (০৩ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩২৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৭টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ৯০ পয়সা বা ৭.৮৯ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অলিম্পিক এক্সেসরিজ। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১ টাকা বা ৬.৫৭ শতাংশ।
আর ১ টাকা ১০ পয়সা বা ৬.২১ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মা।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- প্যাসিফিক ডেনিমস, ইউনিয়ন ক্যাপিটাল, ইভিন্স টেক্সটাইল, শমরিতা হসপিটাল, সী পার্ল রিসোর্ট, মাইডাস ফাইন্যান্সিং এবং খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *