নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (২২ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩১৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১০০টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন খুলনা প্রিন্টিংয়ের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা বা ৯.০৪ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ক্রিস্টাল ইন্সুরেন্স। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭ টাকা ৭০ পয়সা বা ৮.৯৭ শতাংশ।

আর ৪৩ টাকা বা ৮.৭৫ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেমিনি সী ফুড।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- প্যাসিফিক ডেনিমস, আজিজ পাইপস, ইভিন্স টেক্সটাইল, লিবরা ইনফিউশন, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, এমবি ফার্মা এবং শমরিতা হসপিটাল লিমিটেড।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *