আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (২৯ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ২৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে জুট স্পিনার্স লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন জুট স্পিনার্সের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ১৭ টাকা ৩০ পয়সা বা ৫.০২ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ঢাকা ডাইংয়ের শেয়ারদর কমেছে ৪০ পয়সা বা ৩.৫২ শতাংশ।

আর ৪ টাকা ৭০ পয়সা বা ২.৪৩ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে শামপুর সুগার মিলস।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- হাউওয়েল টেক্সটাইল, প্রাইম ব্যাংক, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ, নাভানা সিএনজি, মেঘনা পেট্রোলিয়াম, পূবালী ব্যাংক এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *