নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) এর যৌথ উদ্যোগে এবং ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস ও ঢাকাস্থ ফ্রান্স দূতাবাসের সহযোগিতায় ফ্রান্সের তুলুসে একটি হোটেলে ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার’: বাংলাদেশ -ফ্রান্স ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট- প্যারিস’ ২০২৩ শীর্ষক সামিট আয়োজন করা হয়।

দেশে করোনা পরিস্থিতির মধ্যে ২০২০ সালের ১৭ মে পুঁজিবাজারের হাল ধরেন পুনর্গঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। কাজে যোগদানের পর থেকে নতুন কমিশনের নানামুখী কার্যকর পদক্ষেপে গতিশীল হয়ে উঠে দেশের পুঁজিবাজার। আস্থা ফেরায় প্রাণ ফিরে পান বিনিয়োগকারীরা। তবে ২০২১ সালের শেষে দিকে বৈশ্বিক অর্থনৈতিক প্রভাবে পুঁজিবাজারে দেখা হয় টালমাটাল পরিস্থিতি। সেইসঙ্গে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে যুক্ত হয় ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধসহ নানান বৈশ্বিক সংকট। এমন সংকটময় পরিস্থিতি থেকে উত্তোরণ ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন নেয় নানান কার্যকরী পদক্ষেপ। যার ফলে গত সাড়ে তিন বছরে পুঁজিবাজারে কম অস্থিরতা বিরাজ করার পাশাপাশি বড় ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বলে মনে করছেন বিনিয়োগকারীসহ সংশ্লিষ্টরা।

বৈশ্বিক বিনিয়োগকারীদের নিকট বাংলাদেশের শেয়ারবাজার এবং বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তুলে ধরার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট’ এর আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ফ্রান্সের তুলুসে এই সামিটের আয়োজন করা হয়। যার প্রধান আলোচ্যসূচি ছিল ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও বিদেশী বিনিয়োগের জন্য বাংলাদেশকে একটি আকর্ষণীয়, সহজতর এবং লাভজনক দেশ হিসেবে ফ্রান্সের বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের নিকট তুলে ধরা।

আজ ২৫ অক্টোবর ফ্রান্সের তুলুসের স্থানীয় সময় সকাল ১০টায় সামিটটি শুরু হয়। সামিটে স্বাগত বক্তব্য রাখেন ইউনোস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। স্বাগত বক্তব্যের পর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের উপর একটি অডিও-ভিজুয়াল প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তুলুস মেট্রোপোলের ভাইস প্রেসিডেন্ট জিন-ক্লদ দারডেলেট। এছাড়াও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া এবং ফ্রান্স-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট পিয়েরে জিন মালগুয়েরেস অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম অনুষ্ঠানে ‘Potentials of trade and investment in Bangladesh’ শীর্ষক উপস্থাপনা প্রদান করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে স্বাধীনতা লাভ এবং তার দেখানো সোনার বাংলার স্বপ্নের অনুসরণে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার মাত্র পঞ্চাশ বছরের পেরিয়ে বাংলাদেশের উন্নয়নের রোল মডেলে পরিণত হওয়ার অভাবনীয় সাফল্যের কথা উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যার ভূয়সী প্রশংসা করেন তিনি।

অধ্যাপক শিবলী রুবাইয়াত বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক এবং পারস্পারিক সহযোগিতার কথা তুলে ধরেন। তিনি ফরাসী প্রেসিডেন্টের সাম্প্রতিক বাংলাদেশ সফরের কথা উল্লেখ করেন এবং বাংলাদেশের সাথে ফ্রান্সের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিনে দিনে আরো জোরদার হচ্ছে বলে মন্তব্য করেন।

বিএসইসির চেয়ারম্যান ভূরাজনৈতিকভাবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ কৌশলগত গুরুত্বপূর্ণ ও সুবিধাজনক অবস্থানের কথা উল্লেখ করেন এবং বাংলাদেশের তারুণ্যে উজ্জীবিত মানবসম্পদের সুযোগ-সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি বৈশ্বিক সামষ্টিক ও অর্থনৈতিক নানা সূচকে যেমনঃ জিডিপি প্রবৃদ্ধির উচ্চ হার, দারিদ্র্য হ্রাস, শিশুমৃত্যু হ্রাস, খাদ্য উৎপাদন বৃদ্ধি, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, বৃহৎ দেশীয় বাজার, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, দক্ষ জনবল, রাজনৈতিক স্থিতিশীলতা ইত্যাদি উল্লেখ করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সম্ভাবনার নানা দিক তুলে ধরেন।

অধ্যাপক শিবলী রুবাইয়াত প্রতিবেশি দেশগুলোর তুলনায় বাংলাদেশের শেয়ারবাজারের দৃঢ় ও সম্ভাবনাময় অবস্থানের চিত্র তুলে ধরেন এবং শেয়ারবাজারকে দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রধান উৎস করার জন্য ক্রমাগত উন্নয়নের নিমিত্ত বিএসইসি কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ উল্লেখ করে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, বাংলাদেশের শেয়ারবাজার অনেক সম্ভাবনাময়। এখানে বিদেশিদের বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে।

সামিট আয়োজনে ‘Turning Bangladesh into an aviation hub – Perspective, connectivity, and tourism’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। সিভিল এভিয়েশন অথোরিটি অব বাংলাদেশ এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মাফিদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্যানেলে অংশগ্রহণ করেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এর নির্বাহী চেয়ারম্যান নাসরীন আফরোজ, ফ্রান্সের সিভিল এভিয়েশন অথোরিটি ‘Directorate General for Civil Aviation’ এর মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার মিশন প্রধান করিম বেক্কুছে এবং বিশ্বের বৃহত্তম বিমান প্রস্তুতকারক কোম্পানি ‘এয়ারবাসের ভাইস প্রেসিডেন্ট জুয়ান ক্যামিলো রদ্রিগেজ’অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Facebook Comments Box
মার্কেন্টাইল ব্যাংক দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প - মাত্র ৬ বছর ১০ মাসে সঞ্চয় দ্বিগুণ | Mercantile Bank PLC Double Savings Deposit Scheme Bangladesh
Mercantile Bank PLC Double Savings Deposit Scheme - দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প
BGIC insurance policy Bangladesh general insurance company ad
BGIC Insurance Policy Bangladesh
Bangladesh National Insurance Company BNICL AAA Credit Rating by Emerging Credit Rating Ltd ECRL - Achieving New Heights | বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
BNIC Bangladesh National Insurance Company Ltd - AAA Credit Rating 2025
লংকাবাংলা ফাইন্যান্স ডিপোজিট স্কিমস বিজ্ঞাপন | Amader Pujibazar
লংকাবাংলা ফাইন্যান্স তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরণের আকর্ষণীয় ডিপোজিট স্কিমস অফার করে। বিস্তারিত জানতে অফিসিয়াল সাইট ভিজিট করুন বা নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।
S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *