আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন ফ্লোর প্রাইস অব্যাহত রাখার শেয়ারবাজারের লেনদেনে গতি নেই। ফ্লোর প্রাইসের কারণে অধিকাংশ শেয়ারদর একই জায়গায় আটকে আছে এবং এসব শেয়ারের ক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে এক প্রকার স্থবিরতা বিরাজ করছে। বাজারের গতি ফেরাতে দ্রুত ফ্লোর প্রাইস প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্রোকাররা।
বুধবার (০৩ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠকে শীর্ষ ব্রোকাররা ফ্লোর প্রাইস তোলার এই দাবি জানিয়েছেন।
দেশের শেয়ারবাজারের বিদ্যমান পরিস্থিতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়টি আলোচনার জন্য শীর্ষ ৩০ ব্রোকারের সঙ্গে আলোচনা সভার আয়োজন করে বিএসইসি। রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে বুধবার বিকাল ৪টায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে সভায় ব্রোকারদের সবাই ফ্লোর প্রাইস তুলে নেয়ার বিষয়ে বিএসইসির দৃষ্টি আকর্ষণ করেন। কেউ কেউ অতিদ্রুত এবং কেউ কেউ কিছুটা সময় নিয়ে হলেও ফ্লোর প্রাইস প্রত্যাহারের দাবি জানান। ফ্লোর প্রাইস তোলার বিষয়ে শীর্ষ ব্রোকারদের দাবির বিষয়ে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হলে এর সঙ্গে সামঞ্জস্য রেখে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হবে।
সভায় অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে ব্রোকারদের মতামত আমরা গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করি এবং আমরা চাই আপনারা শেয়ারবাজারের নানা বিষয়ে মতামত ও পরামর্শ আমাদের জানান। দেশের শেয়ারবাজারের জন্য যা কিছু ভালো হবে, সেটাই বিএসইসির চাওয়া।
তিনি বলেন, সবদিক বিবেচনায় আগামীতে বাংলোদেশের অর্থনৈতিক পরিস্থিতি ও আর্থিক অবস্থান আরো ভালো হবে এবং শেয়ারবাজার আরো প্রাণবন্ত হবে বলে আশা করা যায়।
সভায় উপস্থিত বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতিতে বিদ্যমান চ্যালেঞ্জ এবং সে বিষয়ে করণীয় ও আগামীতে বাজারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, শেয়ারবাজারের বিদ্যমান চ্যালেঞ্জ থেকে উত্তরণে বিএসইসি সক্রিয়ভাবে চেষ্টা করছে। শিগগিরই বাজার ভালো হবে এবং বাজারের উন্নয়নে বিএসইসি দীর্ঘমেয়াদি পরিকল্পনায় কাজ করছে।
শেয়ারবাজার সম্পর্কে টেকনিক্যাল অ্যানালাইসিস দেখতে এখানে ক্লিক করুন
সভায় ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড, লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, গ্লোব সিকিউরিটিজ লিমিটেড, রয়েল ক্যাপিটাল লিমিটেড,ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড, ইবিএল সিকিউরিটিজ লিমিটেড, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড, শান্তা সিকিউরিটিজ লিমিটেড, শেলটেক ব্রোকারেজ লিমিটেড, কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড, আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেড, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, এনসিসিবি সিকিউরিটিজ অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, সিটি ব্রোকারেজ লিমিটেড, আকিজ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড, ফার্স্ট ক্যাপিটাল সিকিউরিটিজ লিমিটেড, বিডি সানলাইফ সিকিউরিটিজ লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, এভিআইভিএ ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড, বিডি ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেড, রিলায়েন্স ব্রোকারেজ সার্ভিসেস লিমিটেড, বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেড, এমটিবি সিকিউরিটিজ লিমিটেড ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের শীর্ষ কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়। সভার আলোচনায় ব্রোকারেজ হাউজগুলোর শীর্ষ কর্মকর্তারা শেয়ারবাজারে বিনিয়োগকে উৎসাহিত করতে এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করে দেশের শেয়ারবাজারকে জনপ্রিয় করতে বিএসইসিকে প্রয়োজনীয় পদক্ষেপ ও কার্যক্রম গ্রহণের অনুরোধ জানান।
সভায় উপস্থিত ব্রোকারেজ হাউজগুলোর প্রতিনিধিরা দেশের বাজারকে আরো ভালো অবস্থানে নিয়ে যেতে নিজেদের সর্বাত্মক চেষ্টা ও সহযোগিতা থাকবে বলে আশ্বস্ত করেন।

Facebook Comments Box
মার্কেন্টাইল ব্যাংক দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প - মাত্র ৬ বছর ১০ মাসে সঞ্চয় দ্বিগুণ | Mercantile Bank PLC Double Savings Deposit Scheme Bangladesh
Mercantile Bank PLC Double Savings Deposit Scheme - দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প
BGIC insurance policy Bangladesh general insurance company ad
BGIC Insurance Policy Bangladesh
Bangladesh National Insurance Company BNICL AAA Credit Rating by Emerging Credit Rating Ltd ECRL - Achieving New Heights | বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
BNIC Bangladesh National Insurance Company Ltd - AAA Credit Rating 2025
লংকাবাংলা ফাইন্যান্স ডিপোজিট স্কিমস বিজ্ঞাপন | Amader Pujibazar
লংকাবাংলা ফাইন্যান্স তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরণের আকর্ষণীয় ডিপোজিট স্কিমস অফার করে। বিস্তারিত জানতে অফিসিয়াল সাইট ভিজিট করুন বা নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।
S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *