আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার (২৬ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ফ্লোর প্রাইস টপকে তিন কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- হামিদ ফেব্রিক্স, সোনারগাঁও টেক্সটাইল ও স্টার এডহেসিভ লিমিটেড। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি তিনটির মধ্যে স্টার এডহেসিভ এসএমই মার্কেটের শেয়ার। আর হামিদ ফেব্রিক্স ও সোনারগাঁও টেক্সটাইল মূল মার্কেটের শেয়ার।
কোম্পানিগুলোর মধ্যে হামিদ ফেব্রিক্সের শেয়ার লেনদেনের শেষে ফ্লোর প্রাইসের ওপরে ক্লোজিং হয়েছে। তবে সোনাগাঁও টেক্সটাইল ও স্টার এডহেসিভের শেয়ার লেনদেন শেষে ফের ফ্লোর প্রাইসে স্থান নেয়।
আজ হামিদ ফেব্রিক্সের শেয়ার ১৭ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ১৭ টাকা ৬০ পয়সায় ক্লোজিং হয়েছে। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৩৪২টি।
অন্যদিকে, সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার ফ্লোর প্রাইস থেকে ৬০ পয়সা বেড়ে লেনদেন হলেও শেষ বেলায় ফ্লোর প্রাইস ৩৩ টাাক ১০ পয়সায় ফিরে আসে। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২ লাখ ২৭ হাজার ৪৫০টি।
অপরদিকে, স্টার এডহেসিভের শেয়ার ফ্লোর প্রাইস থেকে ১ টাকা ৬০ পয়সা বেড়ে লেনদেন হলেও শেষ বেলায় ফ্লোর প্রাইস ৬৬ টাাক ৪০ পয়সায় ফিরে আসে। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬ হাজার ১২৬টি।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *