নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা উদ্বিগ্ন ছিলেন কে নির্বাচনে অংশ নেবে আর কে অংশ নেবে না- উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ফুল ফুটতে শুরু করেছে, আরো ফুল ফুটবে। মনোনয়ন জমা দেওয়ার সময়সীমার আগেই শত শত ফুল ফুটবে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আসন্ন সংসদ নির্বাচনে রাজশাহী ও রংপুর বিভাগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। আমাদের পার্লামেন্টারি বোর্ড আজকে দুটি বিভাগ—রংপুরে ৩৩টি ও রাজশাহীতে ৩৬টি, মোট ৬৯টি আসনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। তবে আমরা পুরোপুরি সব বিভাগের মনোনয়ন শেষ হওয়া পর্যন্ত ফল প্রকাশ করবো না। আমরা একসঙ্গে আমাদের মনোনয়ন ঘোষণা করবো আনুষ্ঠানিকভাবে।

তিনি বলেন, এখনও রাজনীতির বাইরে থেকে কারও মনোনয়ন চূড়ান্ত করা হয়নি। আজকে বোর্ডের যে সিদ্ধান্ত হয়েছে, এখানে রাজনীতির বাইরে কেউ আসেননি। হয়তো আসবে পরবর্তীতে। রংপুর এবং রাজশাহী বিভাগে রাজনীতির বাইরে কেউ বিবেচিত হয়েছে বলে আমার জানা নেই।

বর্তমান সংসদ সদস্যদের মধ্যে কেউ কেউ বাদ পরেছেন জানিয়ে তিনি বলেন, এই সংখ্যা কয়জন এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। তবে বাদ পড়েছেন। কিছু কিছু বাদ পড়েছেন।

Facebook Comments Box
মার্কেন্টাইল ব্যাংক দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প - মাত্র ৬ বছর ১০ মাসে সঞ্চয় দ্বিগুণ | Mercantile Bank PLC Double Savings Deposit Scheme Bangladesh
Mercantile Bank PLC Double Savings Deposit Scheme - দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প
BGIC insurance policy Bangladesh general insurance company ad
BGIC Insurance Policy Bangladesh
Bangladesh National Insurance Company BNICL AAA Credit Rating by Emerging Credit Rating Ltd ECRL - Achieving New Heights | বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
BNIC Bangladesh National Insurance Company Ltd - AAA Credit Rating 2025
লংকাবাংলা ফাইন্যান্স ডিপোজিট স্কিমস বিজ্ঞাপন | Amader Pujibazar
লংকাবাংলা ফাইন্যান্স তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরণের আকর্ষণীয় ডিপোজিট স্কিমস অফার করে। বিস্তারিত জানতে অফিসিয়াল সাইট ভিজিট করুন বা নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।
S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *