নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ৫ জন দৃষ্টি প্রতিবন্ধীর জন্য চাকরির ব্যবস্থা করেছে।
বুধবার (২০ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালন ও জাতীয় শিশু দিবস এবং চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) কমোডিটি মার্কেট চালুর অনুষ্ঠানে ওই ৫ জনকে বিএসইসির উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে।
চাকরি পাওয়া ৫ জনই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাস করা শিক্ষার্থী। পাঁচটি প্রতিষ্ঠান এই শিক্ষার্থীদের তাদের প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বিশেষ অতিথি ছিলেন সিডিবিএল চেয়ারম্যান এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার প্রমুখ।
দৃষ্টি প্রতিবন্ধী পাঁচজন শিক্ষার্থী যেসব প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হন
চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে চাকরি পেয়েছেন মো. জিলানী আহমেদ, থ্রি-আই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডে চাকরি পেয়েছে-মো. আব্দুল ওয়াহেদ,ই-জেনারেশন লিমিটেডে আমরিন নাহার রিমি, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে সাদিয়া আফরিন তৃষা এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) বিবি কুলসুম লিপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, বিএসইসির উদ্যোগে যে পাঁচজন দৃষ্টি প্রতিবন্ধীকে চাকরি ব্যবস্থা করেছে এরচেয়ে মহতী উদ্যোগ আর হতে পারে না। এজন্য আমি বিএসইসির চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই।
তিনি বলেন, প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ করছে। আমরা সবাই মিলে কাজ করলে এই স্মার্ট বাংলাদেশ করা সম্ভব।
বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম তার বক্তব্যে বলেন, সমাজে যারা উপেক্ষিত তাদের জন্য আমরা কিছু করব। ঢাবির ৫ জন দৃষ্টি প্রতিবন্ধী মাস্টার ডিগ্রিধারীর চাকরির ব্যবস্থা করে দিচ্ছি। প্রত্যেকটা দিবসে যেন শুধু বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ না থাকে তাই আমরা চেষ্টা করে যাচ্ছি।

Facebook Comments Box
মার্কেন্টাইল ব্যাংক দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প - মাত্র ৬ বছর ১০ মাসে সঞ্চয় দ্বিগুণ | Mercantile Bank PLC Double Savings Deposit Scheme Bangladesh
Mercantile Bank PLC Double Savings Deposit Scheme - দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প
BGIC insurance policy Bangladesh general insurance company ad
BGIC Insurance Policy Bangladesh
Bangladesh National Insurance Company BNICL AAA Credit Rating by Emerging Credit Rating Ltd ECRL - Achieving New Heights | বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
BNIC Bangladesh National Insurance Company Ltd - AAA Credit Rating 2025
লংকাবাংলা ফাইন্যান্স ডিপোজিট স্কিমস বিজ্ঞাপন | Amader Pujibazar
লংকাবাংলা ফাইন্যান্স তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরণের আকর্ষণীয় ডিপোজিট স্কিমস অফার করে। বিস্তারিত জানতে অফিসিয়াল সাইট ভিজিট করুন বা নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।
S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *