আমাদের পুঁজিবাজার নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপে সাইবার হামলা চালানো হয়েছে। ইউক্রেন ও জার্মানি থেকে এই হামলা চালিয়েছে বলে ইসি কর্তৃপক্ষ দাবি করেছে।
রোববার (০৭ জানুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সচিব ও নির্বাচন কমিশনের মুখপাত্র জাহাংগীর আলম।
ইসির সচিব বলেন, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে ইসি, যেখানে ভোটের তথ্য লাইভ আপডেট জানানো হবে। আজ সকাল থেকে এ অ্যাপ ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ তোলেন ভোটাররা।
নির্বাচন কমিশনের মুখপাত্র বলেন, ইউক্রেন, জার্মানিসহ আরেকটি দেশ থেকে অ্যাপটিকে স্লো করে দেওয়া হয়। আমাদের টিম সারা রাত কাজ করছে এটি সচল রাখতে। একটু স্লো থাকলেও এখন চলতেছে।
জাহাংগীর আলম আরও বলেন, ২১ কোটি টাকা ব্যয়ে অ্যাপ তৈরির খবরটি সঠিক নয়। ছয় বছর মেয়াদের একটি প্রকল্পের ব্যয় হলো ২১ কোটি টাকা। সেই প্রকল্পের একটি পার্ট হলো এই অ্যাপ। প্রকল্পের প্রথম বছর চলছে। এখনও পর্যন্ত আমরা ব্যয় করেছি আট কোটি টাকার মতো।

S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *