বিনোদন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগআগ্রহী প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে।

এর আগে আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে অনেকতারকার নাম উঠে এসেছে। অভিনেতা ফেরদৌস, অভিনেতা আলমগীর, অভিনেতা সিদ্দিকুর রহমান ও ক্রিকেটারসাকিব আল হাসানের কথাও একাধিকবার বলা হয়েছে। এই তালিকায় নাম ছিল অভিনেত্রী অপু বিশ্বাসেরও।

যদিও এ নায়িকা এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরমকিনেছিলেন। তখন তাকে প্রার্থী হতে দেখা যায়নি। তবে এবার আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এইঢালিউড অভিনেত্রী।

প্রার্থী হওয়ার বিষয়ে অপু বিশ্বাস বলেন, অপু বিশ্বাসের জায়গা নারীদের কাছে ভিন্নরকম। বিশেষ করে ব্যক্তিত্ব, সন্তানেরমা এবং একজন নারী হিসেবে। তো প্রার্থী হওয়ার সেই সুযোগ যদি আমাকে করে দেয়, তা হলে অবশ্যই আমি নির্বাচনকরব।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিভিন্ন প্রচার অনুষ্ঠানে দেখা গেছে এ নায়িকাকে। অনেকআগে থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তিনি। এ কারণে এবারও নির্বাচনে দলটিকে ফের ক্ষমতায়দেখতে চান বলে জানান। বলেন, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসুক, এই কামনাই আমার থাকবে। কিছু দিন পরইজাতীয় নির্বাচন। এ জন্য অপেক্ষা করছি।

এর পরই কাজ নিয়ে তিনি বলেন, আমরা চলচ্চিত্রের মানুষ। আমাদের চলচ্চিত্র হচ্ছে কর্মজীবী মানুষদের ঘিরে। কিন্তুযখন অস্থিরতা বিরাজ করে তখন কাজের জায়গা সংকুচিত হয়ে যায়। তবে আমি মনে-প্রাণে চাইব আওয়ামী লীগক্ষমতায় আসুক। আওয়ামী লীগ আমাদের যে উন্নয়ন করেছে, এটার বিকল্প আর কিছু নেই। আমাদের প্রধানমন্ত্রী, তিনিআসলেই মা।

অপু বিশ্বাস আরও বলেন, এবার নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে পরিকল্পনা রয়েছে। আমার কাছে মনে হয় নারীদের তুলেধরতে একজন নারীই প্রয়োজন। যেমনটা আমাদের প্রধানমন্ত্রী। তিনি সবসময় নারী নেতৃত্বকে সাপোর্ট দেন।

Facebook Comments Box
মার্কেন্টাইল ব্যাংক দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প - মাত্র ৬ বছর ১০ মাসে সঞ্চয় দ্বিগুণ | Mercantile Bank PLC Double Savings Deposit Scheme Bangladesh
Mercantile Bank PLC Double Savings Deposit Scheme - দ্বিগুণবৃদ্ধি আমানত প্রকল্প
BGIC insurance policy Bangladesh general insurance company ad
BGIC Insurance Policy Bangladesh
Bangladesh National Insurance Company BNICL AAA Credit Rating by Emerging Credit Rating Ltd ECRL - Achieving New Heights | বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
BNIC Bangladesh National Insurance Company Ltd - AAA Credit Rating 2025
লংকাবাংলা ফাইন্যান্স ডিপোজিট স্কিমস বিজ্ঞাপন | Amader Pujibazar
লংকাবাংলা ফাইন্যান্স তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরণের আকর্ষণীয় ডিপোজিট স্কিমস অফার করে। বিস্তারিত জানতে অফিসিয়াল সাইট ভিজিট করুন বা নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।
S

Sadat Hossain Sadman

View all posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *